শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

নওগাঁয় প্রেমিক যুগলের মরদেহ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি:: নওগাঁর মান্দা উপজেলার তুলসীরামপুর এলাকায় একটি ইউক্যালিপটাস বাগান থেকে আরিফ হোসেন (২০) ও জনি আক্তার (১৭) নামে প্রেমিক যুগলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৪ আগস্ট) সকাল ৮ টায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

আরিফ হোসেন তুলসি রামপুর গ্রামের আব্দুল করিমের ছেলে এবং জনি আক্তার একই গ্রামের হাফিজুল ইসলামের মেয়ে।

কাঁশোপাড়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস ছালাম জানান, আরিফ ডিগ্রির এবং জনি উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ছিলো। তুলসি রামপুর গ্রামে তাদের পাশাপাশি বাড়ি। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিলো। ধারণা করা হচ্ছে বিয়ের উদ্দেশে তারা বাড়ি থেকে রাতের কোন এক সময় বের হয়। বাড়ি থেকে প্রায় আধাকিলোমিটার দূরে আব্দুর রহমানের ইউক্যালিপটাস বাগানে গ্যাস ট্যাবলেট খেয়ে তারা আত্মহত্যা করে। আজ (সোমবার) সকালে এলাকাবাসী তাদের মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশে সংবাদ দেয়। মরদেহের পাশে ব্যাগে পানির বোতল, খাবার, পোশাক এবং এনআইডি কার্ড ছিলো।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোজাম্মেল হক বলেন, ধারণা করা হচ্ছে তারা আত্মহত্যা করেছে। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে তাদের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com