সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন

দেশে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা

অনলাইন ডেস্ক, একুশের কণ্ঠ: চলতি বছরের সেপ্টেম্বর মাস শেষে দেশের মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। যা বিতরণ করা ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাবে এসব তথ্য উঠে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, গত তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা। এই সময় সরকারি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৭১২ কোটি টাকা।

তবে, গত তিন মাসে সরকারি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ কমেছে। যার পরিমাণ ২ হাজার ৭৫২ কোটি টাকা। আর এই সময় বেসরকারি খাতের ব্যাংকগুলোয় খেলাপি ঋণ বেড়েছে ২১ হাজার ৭৬৯ কোটি টাকা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com