শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

শিরোনামঃ
আজকের ঢাকা: কোথায় কী কর্মসূচি ও ট্রাফিক সতর্কতা গণতন্ত্রের মূল শক্তি স্বাধীন সাংবাদিকতা: তথ্যমন্ত্রী ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা

দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁ ও জয়পুরহাটে ৮.১

একুশের কণ্ঠ ডেস্ক:: নওগাঁ ও জয়পুরহাটের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। ঠান্ডা হাওয়া আর কুয়াশায় হাড় কাঁপানো শীত পড়েছে জেলাগুলোতে।

সোমবার (২২ জানুয়ারি) সকাল ৬টায় নওগাঁ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

বদলগাছী আবহাওয়া অফিস এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে রোববার (২১ জানুয়ারি) যা রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এ বিষয়ে বদলগাছী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক হামিদুর বলেন, দিন যাচ্ছে তাপমাত্রা আরও নিম্নমুখী হচ্ছে। আজ সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ রকম তাপমাত্রা আরও দু-একদিন অব্যাহত থাকতে পারে।

এদিকে জয়পুরহাটেও সর্বনিম্ন ৮ দশমিক ১ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

সোমবার (২২ জানুয়ারি) সকালে এই তাপমাত্রা রেকর্ড করা হয়। এদিন ৭টায় নওগাঁর বদলগাছী আবহাওয়া কার্যালয়ের টেলিপ্রিন্ট অপারেটর আরমান হোসেন বলেন, বদলগাছীতে তাপমাত্রা ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বদলগাছি ও জয়পুরহাট খুবই কাছাকাছি এলাকা। এজন্য বদলগাছীর রেকর্ড জয়পুরহাটেও ধরা হয়ে থাকে।

মাঘের শুরুতে ঘনকুয়াশার সঙ্গে হাড় কাঁপানো কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছেন শ্রমজীবী, ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। কুয়াশায় ঢাকা পড়েছে পথঘাট। তীব্র শীতের কারণে কাজে যেতে পারছেন না অনেকে।

এ দিকে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসায় রাজশাহী, পাবনা, নাটোর, নওগাঁসহ বেশ কয়েকটি জেলায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। শীতের প্রকোপ বাড়ায় হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com