শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় ১০.৭ ডিগ্রি

নওগাঁ প্রতিনিধি:: দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবারও নওগাঁয় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) তাপমাত্রা ছিল ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকালের চেয়ে বৃহস্পতিবার কিছুটা তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে।

নওগাঁর বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় নওগাঁর সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয়েছে ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল ছিল ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েক দিন যাবৎ প্রতিদিনই নওগাঁর তাপমাত্রা কমছে। ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল হাওয়া প্রবাহিত হওয়ায় কয়েক দিন ধরেই তাপমাত্রা নিম্নমুখী হতে শুরু করেছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে যাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে। তবে এই তাপমাত্রা আগামীতে আরও কমার সম্ভাবনা রয়েছে বলেও তিনি জানান।

এদিকে সন্ধ্যার পর থেকে পরের দিন দুপুর পর্যন্ত থাকা ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল হাওয়া প্রবাহিত হওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নিরুত্তাপ সূর্যের দেখা মিললেও বিকাল থেকে উত্তরের বয়ে আনা হিমেল হাওয়া সেই তীব্রতাকে আরও বাড়িয়ে দিচ্ছে কয়েক গুণ। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষরা। মানুষের পাশাপাশি গবাদিপশুরাও শীতে কাবু হয়ে পড়েছে। তাদের শীতের গরম কাপড় পরিয়ে দিয়ে শীত নিবারণের চেষ্টা করা হচ্ছে। এ ছাড়া ঘন কুয়াশার কারণে রাস্তায় বিভিন্ন যানবাহন আলো জ্বালিয়ে চলাচল করছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com