শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি

দুনিয়ার সবচেয়ে সুন্দরী নারী বেলা হাদিদ

নিজস্ব প্রতিবেদক::

দুনিয়ার সবচেয়ে সুন্দরী নারী বেলা হাদিদ। অন্তত গণিতের হিসাব-নিকাশ তাই বলছে। প্রাচীন গ্রিক গণিত অনুসারে সৌন্দর্য্যের পরিমাপ করা হয় ‘গোল্ডেন রেশিও অব বিউটি পাই স্ট্যান্ডার্ড’ দিয়ে। এ পরিমাপে সবচেয়ে বেশি ৯৪.৩৫ শতাংশ নম্বর পেয়েছেন ২৩ বছর বয়সী এই সুপার মডেল।

বিশেষজ্ঞরা মূলত তারকাদের মুখসহ বিভিন্ন অঙ্গের মাপ নিয়ে এই রায় দিয়েছেন। ‘গোল্ডেন রেশিও অব বিউটি পাই স্ট্যান্ডার্ড’-এ বেলার পরেই আছেন গায়িকা বিয়ন্সে। তাঁর স্কোর ৯২.৪৪। এরপর সেরা সুন্দরীর তালিকার সেরা পাঁচে আছেন যথাক্রমে আম্বার হার্ড, আরিয়ানা গ্রান্দে ও টেইলর সুইফট। গণিতের জটিল হিসাব-নিকাশের মাধ্যমে সেরা সুন্দরী খোঁজার কাজটির সঙ্গে যুক্ত ছিলেন ডক্টর হুলিয়ান ডি সিলভা। যিনি একজন ফেসিয়াল কসমেটিক ও প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ।

ডক্টর হুলিয়ান বলেন, ‘বেলা তাঁর নিখুঁত থুতনির কারণে সবার চেয়ে এগিয়ে গেছে। কিন্তু তাঁর সব কিছুই সমান ভালো নয়। আমাদের গবেষণায় সবচেয়ে নিখুঁত চোখ স্কারলেট জোহানসনের। শারীরিক গঠনে বিয়ন্সে অনেক এগিয়ে থাকলেও কপাল ও ঠোঁটের কারণে পিছিয়ে গেছেন। সার্বিকভাবে সবার চেয়ে এগিয়ে আছেন বেলা।’ সূত্র : নিউজ ১৮

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com