শনিবার, ৩০ মে ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

শিরোনামঃ
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা: একই পরিবারের ৪ বাংলাদেশি সহ বহু হতাহত জামালপুরে কোরবানী মাংস খাওয়ার সময় গলায় আটকে কিশোরের মৃত্যু মারা গেলেন সাতবারের এমপি দবিরুল ইসলাম সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান

দিনাজপুরে বিআরটিসি বাসের ধাক্কায় ভ্যানচালকসহ নিহত ৪

দিনাজপুর প্রতিনিধি:: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দরে দিনাজপুর-রংপুর মহাসড়কে যাত্রীবাহী বিআরটিসি বাসের ধাক্কায় ভ্যানচালকসহ ৪ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের রাণীরবাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—গোয়ালডিহি ইউনিয়নের বটতলী গ্রামের ভ্যান চালক আব্দুল মজিদ (৫০) ও একই ইউনিয়নের প্লান বাজার এলাকার মো. নজু ইসলাম (৪০)। এছাড়াও নিহত হয়েছেন পথচারী মধু ব্যবসায়ী অজ্ঞাত আরও ২ জন।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকাল ৭টার দিকে রংপুরগামী দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি বিআরটিসি বাস রাণীরবন্দর বাজার এসে পৌঁছালে অপরদিক থেকে আসা দুই ভ্যানচালক ও দুই পথচারী মধু বিক্রেতাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম। এ ঘটনায় স্থানীয়রা বিআরটিসি বাসটি আটক করে মহসড়ক অবরোধ করে রাখে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com