মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাতাসের তীব্রতা ও পানি সংকট কাটিয়ে অবশেষে নিয়ন্ত্রণে কালশীর বস্তির আগুন ট্রাম্পের চাপেও ফিলিস্তিন ইস্যুতে অনড় সৌদি: ইসরায়েলকে স্বীকৃতির শর্ত স্বাধীন রাষ্ট্র গঠন লাব্বাইক ধ্বনিতে মুখরিত মক্কা-মিনা: হজের আনুষ্ঠানিকতা শুরু আজ, কাল আরাফাত মধ্যপ্রাচ্যে শান্তির আশা: বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, চাঙ্গা এশিয়ার শেয়ারবাজার গ্রীন সিটি, ক্লিন সিটি ও মাদকমুক্ত রাজশাহী গড়তে হবে প্রশাসক মাহফুজুর রহমান হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুর মৃত্যু বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: তারেক রহমান আদিতমারীতে ৫০ বছর বয়সী নারীকে গণধর্ষণের পর হত্যার অভিযোগ

তুর্কমেনিস্তানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

তুর্কমেনিস্তানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:: এএফসি নারী এশিয়ান কাপে বাংলাদেশের মেয়েরা মিয়ানমারকে হারিয়ে আগেই এশিয়ান কাপের টিকিট পেয়েছিল। এবার তুর্কমেনিস্তানকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যেন ষোলো কলা পূর্ণ করল লাল সবুজের প্রতিনিধিরা।

শনিবার (৫ জুলাই) সন্ধ্যায় তুর্কমেনিস্তানের মুখোমুখি হয় মেয়েরা। ৭-০ গোলের বড় জয়ে হাসিমুখে মাঠ ছাড়ে ঋতুপর্ণার দল।

ম্যাচ শুরুর ২ মিনিট থেকে গোল দেওয়া শুরু করে বাংলাদেশ। প্রথমার্ধের ৪০ মিনিট না যেতেই ৭ গোল পূর্ণ হয়ে যায়। বাকি সময়ে আর কোনো গোল হয়নি। তুর্কমেনিস্তানের মেয়েরা কোনো গোলই শোধ করতে পারেনি।

গোলের শুরু করেন স্বপ্না রানী। এরপর শামসুন্নাহার ৬ ও ১৩ মিনিটে জোড়া গোল করে ব্যবধান বাড়ান। শামসুন্নাহারের জোড়া গোলের উৎসব না কাটতেই ১৬ মিনিটে মনিকা, ১৭ মিনিটে ঋতুপর্ণা ও ২০ মিনিটে তহুরা খাতুন গোল করেন। ৪০ মিনিটে আবার গোল দেন ঋতুপর্ণা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com