শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

শিরোনামঃ
আজকের ঢাকা: কোথায় কী কর্মসূচি ও ট্রাফিক সতর্কতা গণতন্ত্রের মূল শক্তি স্বাধীন সাংবাদিকতা: তথ্যমন্ত্রী ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা

ঠান্ডু চেয়ারম্যান, শিবলী ভাইস চেয়ারম্যান ও শাহানাজ মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত

ঝিনাইদহ প্রতিনিধি::

বিচ্ছিন্ন দু’একটি ঘটনা ছাড়া ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন এসএম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু।

উপজেলা নির্বাচন অফিসার মেহেদী হাসান জানান, সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে শুধুমাত্র ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এ নির্বাচনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতিকের শিবলী নোমানী ৬৫ হাজার ৪০০ ভোট পেয়ে বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিউবওয়েল প্রতিকের মতিয়ার রহমান মতি পেয়েছেন ৫ হাজার ৭৩২ ভোট।

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতিকের শাহানাজ পারভিন ৬৬ হাজার ৬২৮ ভোট পেয়ে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতিকের সীমা খাতুন পেয়েছেন ৩ হাজার ৮১০ ভোট।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com