শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গণিত বিষয়ে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আটক ২

ঠাকুরগাঁও প্রতিনিধি॥ ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার জাবরহাট হেমচন্দ্র উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এসএসসি পরীক্ষার গণিত বিষয়ে প্রশ্নপত্র ফাঁস করার অভিযোগে ২ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার সকালে পরীক্ষা শুরুর আগে মোবাইল ফোনের মাধ্যমে প্রশ্ন ও উত্তরপত্র আদান প্রদানকালে সাইদুর রহমান নামে এক ব্যাংক কর্মকর্তা ও ইউনুস আলী নামে এক শিক্ষককে আটক করে পুলিশ।

জাবরহাট হেমচন্দ্র উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের সচিব গপেন কুমার মালাকার জানান, কেন্দ্রের বাইরে সকাল সাড়ে ৯টার দিকে তারা গনিত বিষয়ের প্রশ্ন ও উত্তর পত্র মোবাইল ফোনের মাধ্যমে আদান প্রদান করছিলেন। এসময় থানার এ এস আই আলমগীর তাদের হাতে নাতে আটক করে।

কেন্দ্রের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহাগ চন্দ্র সাহা জানান, আটকৃতদের মোবাইল ফোনে পাওয়া প্রশ্নের সাথে পরীক্ষার প্রশ্নের মিল পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

সাইদুর আল আরাফা ইসলামিক ব্যাংকের কর্মকর্তা ও ইউনুস জগন্নাথপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের সহকারী শিক্ষক জানায় পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com