বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান ‎লালমনিরহাটে ডিসি পার্ক আবাসনে ৩ ভাই-বোন পেলেন নতুন ঘর, দায়িত্ব নিলেন ত্রাণমন্ত্রী দুলু উলিপুরে ভিজিএফের ১০৪ স্লিপসহ আটক ব্যক্তি রাতে মুক্ত, জনমনে প্রশ্ন অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফুটাতে ‘সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন’-এর ব্যতিক্রমী মানবিক উদ্যোগ ভালুকায় ৩.৪ মাত্রার মৃদু ভূমিকম্প, ঢাকাসহ কেঁপে উঠল বিভিন্ন এলাকা তারেক রহমান ১০০ দিনে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হলেন

ট্রুডোর সঙ্গে কেটি পেরির প্রেম, নীরবতা ভাঙলেন প্রাক্তন স্ত্রী

বিনোদন ডেস্ক:: মার্কিন পপ গায়িকা কেটি পেরির সঙ্গে কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর প্রেম নিয়ে বেশ আলোচনা চলছে সাম্প্রতিক সময়ে। প্রকাশ্যে ঘোরাঘুরি, কফি শপে গল্প করা এমনকি অন্তরঙ্গ মুহূর্তেও দেখা গেছে তাদের; সে থেকেই শুরু প্রেমের গুঞ্জন।

পশ্চিমা বিনোদন জগতে যখন কেটি পেরি-ট্রুডোর সম্পর্ক নিয়ে আলোচনা তুঙ্গে, তখনই এ নিয়ে নীরবতা ভাঙলেন ট্রুডোর প্রাক্তন স্ত্রী সোফি গ্রেগোয়ার। সম্প্রতি এক পডকাস্টে সোফি জানিয়েছেন, এ বিষয়গুলো তাকে প্রভাবিত করলেও আদতে এ নিয়ে মাথা ঘামাতে চান না; বরং বিতর্ক সরিয়ে সেটা এক সুন্দর কিছু হোক- এমনটাই চান।

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর সাবেক স্ত্রীর এমন উত্তর শুনে রীতিমতো সাধুবাদ জানান সেই পডকাস্টের সঞ্চালকও।

সোফি বলেন, আমরা সকলেই জানি, মানুষ হিসেবে হয়তো এসব আমাদের প্রভাবিত করবে, এটা স্বাভাবিক। কিন্তু আপনি কীভাবে প্রতিক্রিয়া জানাবেন, সেটা আপনার সিদ্ধান্ত। তাই আমি কোনো শব্দের বদলে সুর শোনার চেষ্টা করি।

জনসমক্ষে ছড়িয়ে থাকা অনেক বিষয় মানসিক উদ্বেগের কারণ হতে পারে জানিয়ে সোফি বলেন, এসব নিয়ে আমি কী করব, তা আমার সিদ্ধান্ত। এর মধ্য দিয়ে আমি কেমন মানুষ হতে চাই, সেটাও আমার সিদ্ধান্ত। নিজেকে হতাশ, ক্ষুব্ধ বা দুঃখী হওয়ার স্বাধীনতা দেন। তিনি মনে করেন, মানসিক স্বাস্থ্যের জন্য এসব অনুভূতি চেপে না রেখে প্রকাশ করা জরুরি।

পডকাস্টে আলোচনার এক পর্যায়ে উপস্থাপক সোফিকে ভুলবশত ‘সিংগেল মম’ হিসেবে উল্লেখ করলে সোফি সঙ্গে সঙ্গেই তা সংশোধন করে দেন।

সোফি বলেন, আমি মোটেও সিংগেল মম নই। আমার সন্তানদের প্রতি যার গভীর ভালোবাসা এবং দায়িত্বশীলতা আছে, এমন একজন বাবার (জাস্টিন ট্রুডো) সঙ্গে আমার একটি অংশীদারত্ব রয়েছে।

প্রসঙ্গত, জাস্টিন ট্রুডো এবং কেটি পেরিকে প্রথমবার একসঙ্গে দেখা যায় গত জুলাই মাসে মন্ট্রিয়েলের একটি ডিনার ডেটে। এরপর ট্রুডো কানাডায় কেটি পেরির ‘লাইফটাইমস ট্যুর’-এর একটি দর্শকপূর্ণ অনুষ্ঠানেও যোগ দেন। আবার এদিকে, কেটি পেরি এই বছরের জুন মাসে অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে সাত বছরের সম্পর্কের ইতি টানেন। তারা ছয় বছর ধরে বাগদত্ত অবস্থায় ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com