শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

ঝিনাইদহে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ মীর তৌহিদুর রহমান (৪৮) নামের দেড় বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে। সে চাপরাইল গ্রামের মীর আসাদুর রহমানের ছেলে।

শনিবার ভোর রাতে থানার ওসি ইউনুচ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে নিজেই তাকে গ্রেপ্তার করেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইউনুচ আলী জানান, কালী সিআর ২৭০/১৭ মামলায় আদালত তৌহিদুর রহমান ১ বছর ৬ মাসের কারাদন্ড প্রদান করে। রায় ঘোষণার পর থেকে সে পলাতক ছিল। শনিবার ভোর রাতে চাপরাইল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com