শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

শিরোনামঃ
আজকের ঢাকা: কোথায় কী কর্মসূচি ও ট্রাফিক সতর্কতা গণতন্ত্রের মূল শক্তি স্বাধীন সাংবাদিকতা: তথ্যমন্ত্রী ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা

ঝিনাইদহে সপ্তাহব্যাপি সাড়ে ৫ হাজার রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা

All-focus

ঝিনাইদহ প্রতিনিধি::

ঝিনাইদহে সপ্তাহব্যাপি সাড়ে ৫ হাজার রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেওয়া শুরু হয়েছে। শুক্রবার সকালে শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজ মাঠে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।

এসময় শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি, আল-বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের বাংলাদেশ অঞ্চলের মহাপরিচালক ড. আহমেদ তাহির আল-মিম্বারি, মেডিকেল ডিরেক্টর ডা: মো: আবু সাইদ, এইচ আর ম্যানেজার নুরুজ্জামান খোশনাবীন, ক্যাম্প ইনচার্জ ওবায়দুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আল-বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ও আল-নূর চক্ষু হাসপাতালের উদ্যোগে শুক্রবার থেকে শুরু হওয়া এ কর্মসূচী চলবে সপ্তাহ ব্যাপি। এতে শৈলকুপা উপজেলার সাড়ে ৫ হাজার রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেওয়া হবে। সেবা নিতে আসা বাছাইকৃত ৬ শতাধিক রোগীর ছানি অপারেশন ও লেন্স স্থাপন করা হবে।

এছাড়াও অন্যদের তাৎক্ষনিক বিনামুল্যে ঔষধ, চশমা ও প্রয়োজনীয় সেবা প্রদান করা হবে। ছানি অপারেশন ও লেন্স স্থাপন রোগীর ফ্রি থাকা ও খাওয়ার ব্যবস্থাও করা হয়েছে ক্যাম্পে। চিকিৎসা প্রদান করবেন আল-নূর চক্ষু হাসপাতাল বিভিন্ন নামি-দামি হাসাপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com