শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

শিরোনামঃ
আজকের ঢাকা: কোথায় কী কর্মসূচি ও ট্রাফিক সতর্কতা গণতন্ত্রের মূল শক্তি স্বাধীন সাংবাদিকতা: তথ্যমন্ত্রী ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা

ঝিনাইদহে শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি::

নন এমপিও ভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে শহরের মুজিব চত্বরে এ কর্মসূচীর আয়োজন করে নন এমপিও শিক্ষ প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন। এতে ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেয়।

ঘন্টাব্যাপি চলা এই কর্মসূচীতে বক্তব্য রাখেন, নন এমপিও শিক্ষ প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন ঝিনাইদহ জেলা শাখার সভাপতি আক্তারুল ইসলাম, সাধারণ সম্পাদক শওকত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জেলা শিক্ষক সমিতির সভাপতি মহিউদ্দিনসহ জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, এমপিও ভুক্ত না হওয়ায় দীর্ঘ ১০ থেকে ২৫ বছর যাবত শিক্ষকরা বিনা বেতনে মানবেতর জীবনযাপন করছেন। তাই দ্রুত তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তারা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন শিক্ষকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com