শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

ঝিনাইদহে মা ও নানীকে কুপিয়ে হত্যা মামলার আসামী ইমরান গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি::

ঝিনাইদহের মহেশপুরে মা ও নানীকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ছেলে ইমরান হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৭ এপ্রিল) ভোররাতে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, ইমরান হোসেন কুষ্টিয়ার বটতৈল এলাকায় অবস্থান করছে এমন সংবাদে ভোররাতে পুলিশ অভিযান চালায়। এসময় বটতৈল এলাকার একটি দোকানের সামনে থেকে ইমরান হোসেনকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক নিজ বাড়ি থেকে হত্যায় ব্যবহৃত বটি উদ্ধার করা হয়। তবে কি কারণে সে তার মা ও নানীকে হত্যা করেছে তা জানাতে পারেনি পুলিশ।

গত বৃহস্পতিবার গভীর রাতে নিজ ঘরে মা মর্জিনা খাতুন ও নানি শামসুন্নাহারকে বটি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে ইমরান। সেখান থেকে তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় শুক্রবার রাতে নিহত মর্জিনা খাতুনের ভাই বাদি হয়ে ইমরানকে আসামী করে মহেশপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com