শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

শিরোনামঃ
আজকের ঢাকা: কোথায় কী কর্মসূচি ও ট্রাফিক সতর্কতা গণতন্ত্রের মূল শক্তি স্বাধীন সাংবাদিকতা: তথ্যমন্ত্রী ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা

ঝিনাইদহে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শীর্ষক কর্মশালা

ঝিনাইদহ প্রতিনিধি::

মানবিক মুল্যবোধ ও নৈতিক সম্পন্ন জাতি গঠনের লক্ষে ঝিনাইদহে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৫ম পর্যায় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে বুধবার দিনব্যাপী শহরের ডাঃ কে আহম্মদ পৌর কমিউনিটি সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলন মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৫ম পর্যায়ের প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব রঞ্জিত কুমার দাস। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস। বিশেষ অতিথি ছিলেন, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট’র ট্রাস্টি ও রাজশাহীর বাগমারা উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি নারায়ণচন্দ্র বিশ্বাস, জজ কোর্টের জিপি এ্যাড. সুবীর কুমার সমাদ্দার, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাংবাদিক মিজানুর রহমান। কর্মশালার জেলার বিভিন্ন উপজেলা থেকে মন্দিরভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, মানবিক মূল্যবোধ ও নৈতিকতা সম্পন্ন জাতি গঠনে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। আগামীতেও এই ধরনের প্রকল্প অব্যাহত রাখার পক্ষে মত দেন বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com