শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

ঝিনাইদহে বেতন কর্তন প্রজ্ঞাপন বাতিলের দাবিতে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি॥

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের জন্য ১০% বেতন কর্তন প্রজ্ঞাপন বাতিলের দাবিতে ঝিনাইদহে মানবন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচীর আয়োজন করে বাংলাদেশ শিক্ষক সমিতি ঝিনাইদহ জেলা শাখা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে জেলার ৬ উপজেলার শিক্ষক ও কর্মচারীরা অংশ নেয়।

বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা শাখার সভাপতি মহিউদ্দীন, শিক্ষক নেতা আলমগীর হোসেন, মাসুদ করিম, মনিরুজ্জামান, নজরুল ইসলাম, মিঠু মালিতা, জালাল উদ্দিন, ইয়াকুব আলী, ইসাহক আলী, শরীফ উদ্দীন, নাজমুল হক, আব্দুর রাজ্জাক, ওয়ায়েজ উদ্দীন, আব্দুল হালিম, রেজাউল ইসলাম, কৃপা সিন্ধু প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, নিয়ম বর্হিভূতভাবে শিক্ষক-কর্মচারীদের বেতন হতে অন্যায়ভাবে ১০% টাকা কর্তন করার প্রজ্ঞাপন ১৫ এপ্রিল জারি করা হয়েছে। জারি হওয়া প্রজ্ঞাপন অবিলম্বে বাতিল করার দাবি জানান। দ্রুত এ প্রজ্ঞাপন বাতিল করা না হলে অবসরবোর্ড ও কল্যাণ ট্রাস্ট ঘেরাও করার হুশিয়ারী প্রদাণ করেন তারা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com