শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

শিরোনামঃ
আজকের ঢাকা: কোথায় কী কর্মসূচি ও ট্রাফিক সতর্কতা গণতন্ত্রের মূল শক্তি স্বাধীন সাংবাদিকতা: তথ্যমন্ত্রী ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা

ঝিনাইদহে বাস চাপায় বাইসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহ প্রতিনিধি::

ঝিনাইদহে বাসের চাকায় পিষ্ট হয়ে আব্দুর রহমান নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ সোমবার সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কের সদর উপজেলার বিষয়খালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান খান জানান, সকালে সদর উপজেলার উত্তর ভবানীপুর গ্রামের আব্দুর রহমান বাইসাইকেল যোগে বিষয়খালী বাজারে যাচ্ছিল। পথে বাজার এলাকায় পৌঁছালে কুষ্টিয়া থেকে খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com