শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

ঝিনাইদহে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধি::

‘খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে মঙ্গলবার সকালে সিভিল সার্জনের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। সেখানে বেলুন উড়িয়ে পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়। পরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

সিভিল সার্জন ডা: সেলিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: আইয়ুব আলী, বিএমএ’র সাধারণ সম্পাদক ডা: দুলাল চক্রবর্তী, ঝিনাইদহ সদর আসনের সংসদ সদস্য’র প্রতিনিধি পৌর আওয়ামী লীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস। অনুষ্ঠান পরিচালনা করেন সিভিল সার্জন মেডিকেল অফিসার ডা: প্রসেনজিৎ বিশ্বাস পার্থ। বক্তারা, গর্ভবতী মা ও ১ দিন থেকে ৫ বছর বয়সী শিশুদের পুষ্টি বিষয়ে বেশি সচেতন হওয়ার আহŸান জানান। মঙ্গলবার থেকে শুরু হওয়া এ কর্মসূচী চলবে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com