মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাতাসের তীব্রতা ও পানি সংকট কাটিয়ে অবশেষে নিয়ন্ত্রণে কালশীর বস্তির আগুন ট্রাম্পের চাপেও ফিলিস্তিন ইস্যুতে অনড় সৌদি: ইসরায়েলকে স্বীকৃতির শর্ত স্বাধীন রাষ্ট্র গঠন লাব্বাইক ধ্বনিতে মুখরিত মক্কা-মিনা: হজের আনুষ্ঠানিকতা শুরু আজ, কাল আরাফাত মধ্যপ্রাচ্যে শান্তির আশা: বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, চাঙ্গা এশিয়ার শেয়ারবাজার গ্রীন সিটি, ক্লিন সিটি ও মাদকমুক্ত রাজশাহী গড়তে হবে প্রশাসক মাহফুজুর রহমান হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুর মৃত্যু বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: তারেক রহমান আদিতমারীতে ৫০ বছর বয়সী নারীকে গণধর্ষণের পর হত্যার অভিযোগ

ছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় চার শিক্ষিকাকে হেনস্তা

কিশোরগঞ্জ প্রতিনিধি, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥  কিশোরগঞ্জের করিমগঞ্জে জঙ্গলবাড়ি উচ্চ বিদ্যালয়ে এক ছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় চার শিক্ষিকাকে হেনস্তা করেছে বখাটেরা। রোববার (১২ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার দেওয়ানগঞ্জ বাজার সংলগ্ন তালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, করিমগঞ্জের কাদিরজঙ্গল ইউনিয়নের জঙ্গলবাড়ি উচ্চ বিদ্যালয়ের দুই ছাত্রীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে ৩-৪ বখাটে প্রায়ই উত্যক্ত করত। মোবাইলফোনে তাদের ছবিও তুলত। রোববার প্রথম সাময়িক পরীক্ষা চলাকালীন সময়ে বখাটেরা বিদ্যালয়ে প্রবেশ করে দুই ছাত্রীর সঙ্গে দেখা করে। এ দৃশ্য দেখে শিক্ষিকা শাহনাজ পারভীন-১, শাহনাজ পারভীন-২, লাভলী রাণি পাল ও তানিয়া ছিদ্দিকী তাদের বিদ্যালয় থেকে বের হয়ে যেতে বলেন।

ছুটি শেষে চার শিক্ষিকা অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে দেওয়ানগঞ্জ বাজার সংলগ্ন তালিয়াপাড়া এলাকায় পৌঁছালে বখাটেরা অটোরিকশাটি থামায়। পরে শিক্ষিকাদের শরীরে গোবর ও কাঁদা মিশ্রিত ময়লা পানি ছুড়ে মারে।

এ ঘটনায় শিক্ষিকা শাহনাজ পারভীন-১ সন্ধ্যার পর তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করলে প্রতিবাদের ঝড় উঠে। বখাটেদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় সেই পোস্টের কমেন্ট বক্সে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাটি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে। ইউএনও মামলা করার পরামর্শ দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com