রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা: একই পরিবারের ৪ বাংলাদেশি সহ বহু হতাহত জামালপুরে কোরবানী মাংস খাওয়ার সময় গলায় আটকে কিশোরের মৃত্যু মারা গেলেন সাতবারের এমপি দবিরুল ইসলাম সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান

গাজীপুর-৪ আসনে জাপা প্রার্থীর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা

গাজীপুর প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ কাপাসিয়া আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. সামসুদ্দিন খান নির্বাচন থেকে সরে যাবার ঘোষণা দিলেন। তিনি মঙ্গলবার (০২ জানুয়ারী) দুপুরে কাপাসিয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি শারীরিক অসুস্থতা, পারিবার ও আর্থিক সংকটের কারণ জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন।

মো. সামসুদ্দিন খান বলেন, দল আমাকে মনোনয়ন দিয়েছে। ১৯৭ কাপাসিয়া আসনে দলীয় লাঙ্গল প্রতীকে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। সেজন্য পোস্টার ছাপানো ও লিফলেট বিতরণ করা হয়। বর্তমানে আমার শারীরিক ও পারিবারিক এবং আর্থিক সমস্যার কারণে নির্বাচন কার্যক্রম চালিয়ে নেয়া সম্ভব নয়। তাই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্বান্ত নিয়েছি।

এসময় উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এনামুল কবীর এনাম, গাজীপুর জেলার জাতীয় যুব সংহতির সদস্য সচিব অ্যাডভোকেট জাকির হোসেন ও জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক বাদশা আব্দুল্লাহ প্রমুখ।

এর আগে গাজীপুর-১ ও গাজীপুর-৫ আসনের জাতীয় পার্টির প্রার্থী সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com