রবিবার, ৩১ মে ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা: একই পরিবারের ৪ বাংলাদেশি সহ বহু হতাহত জামালপুরে কোরবানী মাংস খাওয়ার সময় গলায় আটকে কিশোরের মৃত্যু মারা গেলেন সাতবারের এমপি দবিরুল ইসলাম সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু বেড়ে ১৭

গাজীপুর প্রতিনিধি:: গাজীপুর কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় কুদ্দুস খান (৪৫) নামে আরও একজন মারা গেছেন। এ নিয়ে দুর্ঘটনাটিতে ১৭ জনের মৃত্যু হলো।

শনিবার (৩০ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান তিনি।

ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কুদ্দুসের শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। ঘটনাটিতে এখন পর্যন্ত ১৭ জন মারা গেল।

মৃত কুদ্দুস খানের ছেলে মো. নাজিম খান জানান, তাদের বাড়ি লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলায়। কালিয়াকৈর তেলিরচালা এলাকায় তার মা নাজমা বেগমকে নিয়ে থাকতেন বাবা। কোনাবাড়ি পেপসি কোম্পানীতে দিনমজুরের কাজ করতেন কুদ্দুস খান। ঘটনার সময় তিনি কাজ শেষ করে বাসায় ফিরছিলেন।

গত বুধবার (১৩ মার্চ) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে উপজেলার মৌচাক, তেলিরচালা এলাকায় টপেস্টার গার্মেন্টসের পাশে শফিক মিয়ার মালিকানাধীন আবাসিক কলোনিতে এ ঘটনা ঘটে। এই ঘটনায় ৩২ জন দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আসে। পরবর্তীতে বেশ কয়েকজন চিকিৎসা শেষে বাসায় ফিরে যান। আর এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যু হলো।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com