রবিবার, ৩১ মে ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

শিরোনামঃ
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা: একই পরিবারের ৪ বাংলাদেশি সহ বহু হতাহত জামালপুরে কোরবানী মাংস খাওয়ার সময় গলায় আটকে কিশোরের মৃত্যু মারা গেলেন সাতবারের এমপি দবিরুল ইসলাম সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান

গাজীপুরে কাভার্ডভ্যানের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

গাজীপুরে কাভার্ডভ্যানের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

গাজীপুর প্রতিনিধি:: গাজীপুরের কালীগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় পাঁচ যাত্রী নিহত হয়েছেন।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের মূলগাঁও মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- নরসিংদীর শিবপুর উপজেলার বাঘাবর ইউনিয়নের আখরাশাল গ্রামের আব্দুর রহমানের স্ত্রী রাবেয়া বেগম (৭০), তার ছেলে মোহাম্মদ আলী (৫৫), মোহাম্মদ আলীর শিশু ছেলে আমান উল্লাহ (৫) গাজীপুর সিটি করপোরেশন নোয়াগাঁও (অষ্টগণ কলোনি) এলাকার সুবাস কর্মকারের ছেলে অমল কুমার কর্মকার (৩৯) এবং সাতক্ষীরা জেলা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের হাজিপুর গ্রামের মগরব আলীর ছেলে নাজমুল (৩৫)।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মোস্তাফিজুর রহমান বলেন, ‘শনিবার রাত ১১টার দিকে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল সড়কের মূলগাঁও এলাকায় দাঁড়িয়ে থাকা প্রাণ আরএফএল-এর কাভার্ডভ্যানে দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশার ধাক্কা লাগে। রাতেই ঘটনাস্থল থেকে বৃদ্ধ নারীসহ চার জনের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা গুরুতর আহত শিশু আমান উল্লাহকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অটোরিকশার চালককে প্রাথমিক চিকিৎসার পর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) শহিদুল ইসলাম বলেন, ‘রাত সাড়ে ১১টার দিকে এক শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।‌ এ ছাড়া মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা অটোরিকশার চালককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার্ড করা হয়েছে। একজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’

কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, ‘অটোরিকশার সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষে তিন জন পুরুষ, একজন নারী ও এক শিশুসহ পাঁচ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও দুজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com