শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
আজকের ঢাকা: কোথায় কী কর্মসূচি ও ট্রাফিক সতর্কতা গণতন্ত্রের মূল শক্তি স্বাধীন সাংবাদিকতা: তথ্যমন্ত্রী ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা

গরুকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু

গরুকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটের কালীগঞ্জে গরুকে বাঁচাতে গিয়ে মা কমলা বেগম (৭০) ও ছেলে জামাল হোসেন (৩০) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন।

শনিবার (১৭ মে) সকাল ১১টার দিকে উপজেলার গোড়ল ইউনিয়নের দুলালি হাড়িখোওয়া এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, সকালে বৃষ্টি থাকায় বাড়ির পালিত একটি গরু খাবার উদ্দেশ্যে ছুটে গিয়ে পকশের এক ঘরে ঢুকে পড়ে। ওই ঘরে ব্যাটারি চালিত একটি অটোরিকশা চার্জিং অবস্থায় রাখা ছিল। গরুটি দৌড়াদৌড়ি করতে করতে অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগলে বিদ্যুতায়িত হয়। পরে গরুকে বাঁচাতে প্রথমে জামাল হোসেন এগিয়ে গেলে সে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই আটকা পড়েন। এরপর জামালের মা কমলা বেগম ঘটনাটি জানতে পেরে ছেলেকে বাঁচাতে দ্রুত এগিয়ে আসলে তিনিও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান মা ও ছেলে। পরিবারের আরেক সদস্য, জামালের বোন নাজমা, কিছুক্ষণ পর বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মা ও ভাইকে সরিয়ে নেন। কিন্তু ততক্ষণে দুজনেই মৃত অবস্থায় পড়েছিলেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিদুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলে নিহতের বিষয়টি গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তাকিম ইসলাম নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com