মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাতাসের তীব্রতা ও পানি সংকট কাটিয়ে অবশেষে নিয়ন্ত্রণে কালশীর বস্তির আগুন ট্রাম্পের চাপেও ফিলিস্তিন ইস্যুতে অনড় সৌদি: ইসরায়েলকে স্বীকৃতির শর্ত স্বাধীন রাষ্ট্র গঠন লাব্বাইক ধ্বনিতে মুখরিত মক্কা-মিনা: হজের আনুষ্ঠানিকতা শুরু আজ, কাল আরাফাত মধ্যপ্রাচ্যে শান্তির আশা: বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, চাঙ্গা এশিয়ার শেয়ারবাজার গ্রীন সিটি, ক্লিন সিটি ও মাদকমুক্ত রাজশাহী গড়তে হবে প্রশাসক মাহফুজুর রহমান হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুর মৃত্যু বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: তারেক রহমান আদিতমারীতে ৫০ বছর বয়সী নারীকে গণধর্ষণের পর হত্যার অভিযোগ

গঙ্গাচড়ায় শিব রাত্রী ব্রত উদযাপন

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি::

রংপুরের গঙ্গাচড়ায় শিব রাত্রী ব্রত উদযাপন উপলক্ষে পূজা-অর্চনা, পদাবলী কির্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাতে উপজেলার কোলকোন্দ ইউনিয়নের মটেরপাড় শিব মন্দির প্রাঙ্গণে স্থানীয় শ্রীপতি যুব সংঘ আয়োজিত পূজা-অর্চনার আলোচনা সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান।

তিনি তার বক্তব্যে উপস্থিত ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলেন সাম্প্রদায়িকতা, মাদক, জঙ্গিবাদ, বাল্যবিয়ে দেশের উন্নতির জন্য বড় বাঁধা। তাই এসব অনৈতিক কার্যকলাপ দুর করতে সরকারের পাশাপাশি দেশের সকল নাগরিককে কাজ করতে হবে। কোলকোন্দ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য অলিকান্ত রায়ের সভাপতিত্বে ও উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নির্মল রায়ের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গঙ্গাচড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশান্ত কুমার সরকার, কোলকোন্দ ইউপি সদস্য শরিফুল ইসলাম, হোদা মিয়া, রুবেল মিয়া, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ঐক্যপরিষদের কোলকোন্দ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক শিক্ষক ডালিম কুমার রায়, শিব মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রশান্ত রায়, সম্পাদক বাহাদুর রায়, কোষাধ্যক্ষ গৌতম রায় প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com