মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাতাসের তীব্রতা ও পানি সংকট কাটিয়ে অবশেষে নিয়ন্ত্রণে কালশীর বস্তির আগুন ট্রাম্পের চাপেও ফিলিস্তিন ইস্যুতে অনড় সৌদি: ইসরায়েলকে স্বীকৃতির শর্ত স্বাধীন রাষ্ট্র গঠন লাব্বাইক ধ্বনিতে মুখরিত মক্কা-মিনা: হজের আনুষ্ঠানিকতা শুরু আজ, কাল আরাফাত মধ্যপ্রাচ্যে শান্তির আশা: বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, চাঙ্গা এশিয়ার শেয়ারবাজার গ্রীন সিটি, ক্লিন সিটি ও মাদকমুক্ত রাজশাহী গড়তে হবে প্রশাসক মাহফুজুর রহমান হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুর মৃত্যু বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: তারেক রহমান আদিতমারীতে ৫০ বছর বয়সী নারীকে গণধর্ষণের পর হত্যার অভিযোগ

গঙ্গাচড়ায় মৃত বেয়াইকে দেখতে গিয়ে দুর্ঘটনায় ইউপি সদস্য নিহত

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি::

রংপুরের গঙ্গাচড়ায় বেয়াইয়ের মৃত্যুর সংবাদ পেয়ে তাকে দেখতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় আমেনা বেগম (৪৫) নামে এক ইউপি সদস্য মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। আমেনা উপজেলার আলমবিদিতর ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য ও ওই ইউনিয়নের ফুলবাড়ী চওড়া গ্রামের ইউসুফ আলীর স্ত্রী। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা যায়, গত রবিবার রাতে উপজেলার লক্ষ্ণীটারী ইউনিয়নের সরকারটারী গ্রামের খায়রুল আলম খরকুর মৃত্যু হয়। মৃত্যু খায়রুল আলম খরকু ইউপি সদস্য আমেনা বেগমের বেয়াই। সংবাদ পেয়ে আমেনা বেগম সোমবার সকালে বাড়ি থেকে অটোরিক্সা যোগে মৃত্যু বেয়াইকে দেখতে যাচ্ছিলেন। পথিমধ্যে সকাল ৮ টায় আলমবিদিতর ইউনিয়নের তুলশীর হাট নামক স্থানে আমেনার শরীরের কাপড় অটোরিক্সার পিছনের চাকায় পেচিয়ে রাস্তায় ছিটকে পড়ে গিয়ে সে ঘটনাস্থলেই নিহত হয়। নিহত আমেনার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আলমবিদিতর ইউপি চেয়ারম্যান আফতাবুজ্জামান আফতাব, ইউপি সচিব মোজাহারুল ইসলাম, সাংবাদিক নির্মল রায়, জাকিরুল ইসলাম মন্টুসহ আলমবিদিতর ইউনিয়নের ইউপি সদস্য ও সদস্যাবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com