মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাতাসের তীব্রতা ও পানি সংকট কাটিয়ে অবশেষে নিয়ন্ত্রণে কালশীর বস্তির আগুন ট্রাম্পের চাপেও ফিলিস্তিন ইস্যুতে অনড় সৌদি: ইসরায়েলকে স্বীকৃতির শর্ত স্বাধীন রাষ্ট্র গঠন লাব্বাইক ধ্বনিতে মুখরিত মক্কা-মিনা: হজের আনুষ্ঠানিকতা শুরু আজ, কাল আরাফাত মধ্যপ্রাচ্যে শান্তির আশা: বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, চাঙ্গা এশিয়ার শেয়ারবাজার গ্রীন সিটি, ক্লিন সিটি ও মাদকমুক্ত রাজশাহী গড়তে হবে প্রশাসক মাহফুজুর রহমান হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুর মৃত্যু বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: তারেক রহমান আদিতমারীতে ৫০ বছর বয়সী নারীকে গণধর্ষণের পর হত্যার অভিযোগ

গঙ্গাচড়ায় ফেন্সিডিলসহ মাদক চোরাকারবারী মাইদুল আটক

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি::

রংপুরের গঙ্গাচড়া থানা পুলিশ ২২ বোতল ফেন্সিডিলসহ মাইদুল ইসলাম (২২) নামে এক মাদক কারবারীকে আটক করেছেন। মাইদুল হারাগাছ থানার ধুমপাড়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।

থানা পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে মাইদুল ২২ বোতল ফেন্সিডিল নিয়ে উপজেলার গজঘন্টা ইউনিয়নের বালার ঘাট থেকে রাজবল্লভ বাজারের দিকে যাচ্ছিল। এ সময় গোপন সংবাদে জেলা পুলিশ সুপারের নির্দেশে ও অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) সাইফুর রহমান সাইফের নেতৃত্বে গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশান্ত সরকার, এসআই আমজাদ হোসেন, এএসআই রানা, সিরাজ-২, রবিউল সঙ্গীয় ফোর্সসহ তাকে হাবু সাতান্ন জামাত মাঠ সংলগ্ন ব্রীজ হতে আটক করে।

গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ বলেন, আটক মাইদুলকে জিজ্ঞাসাবাদ শেষে মাদক আইনের মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com