মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাতাসের তীব্রতা ও পানি সংকট কাটিয়ে অবশেষে নিয়ন্ত্রণে কালশীর বস্তির আগুন ট্রাম্পের চাপেও ফিলিস্তিন ইস্যুতে অনড় সৌদি: ইসরায়েলকে স্বীকৃতির শর্ত স্বাধীন রাষ্ট্র গঠন লাব্বাইক ধ্বনিতে মুখরিত মক্কা-মিনা: হজের আনুষ্ঠানিকতা শুরু আজ, কাল আরাফাত মধ্যপ্রাচ্যে শান্তির আশা: বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, চাঙ্গা এশিয়ার শেয়ারবাজার গ্রীন সিটি, ক্লিন সিটি ও মাদকমুক্ত রাজশাহী গড়তে হবে প্রশাসক মাহফুজুর রহমান হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুর মৃত্যু বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: তারেক রহমান আদিতমারীতে ৫০ বছর বয়সী নারীকে গণধর্ষণের পর হত্যার অভিযোগ

গঙ্গাচড়ায় চিহ্নিত চোর বিশাদ আটক

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি::

রংপুরের গঙ্গাচড়ায় চিহ্নিত চোর ও পকেটমার আনোয়ারুল ইসলাম বিশাদকে আটক করেছে থানা পুলিশ। গত সোমবার রাতে পুলিশ তাকে উপজেলার আলমবিদিতর ইউনিয়নের হরির থান এলাকা হতে আটক করে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার আলমবিদিতর ইউনিয়নের খামার মোহনা হাজীর হাট গ্রামের মৃত কোনা মামুদের ছেলে আনোয়ারুল ইসলাম বিশাদ দীর্ঘদিন থেকে চুরি ও পকেটমার ছাড়াও বিভিন্ন অনৈতিক কার্যকলাপ করে আসছে। সে গ্রামের প্রায় ৩৫ টি বাড়ী চুরি করেছে। এছাড়াও আশপাশের উপজেলার বিভিন্ন হাট-বাজার ও গ্রামে গিয়ে চুরি ও পকেটমারে। ইতিপূর্বে সে চুরি ও পকেটমারের জন্য আটক হয়ে জেল খেটেছে। তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। থানা পুলিশ তাকে গ্রেফতার করায় এলাকাবাসীর মাঝে স্বস্তি বিরাজ করছে।

আটকের বিষয়ে গঙ্গাচড়া মডেল থানা পুলিশের এস.এই আমজাদ হোসেন জানান, গত সোমবার রাতে কিশোরগঞ্জ উপজেলা হতে বাড়ী ফেরার পথে আমরা সু-কৌশলে তাকে আটক করি। এ বিষয়ে থানার ওসি মশিউর রহমান জানান, আটক আনোয়ারুল ইসলাম বিশাদকে জিজ্ঞাসাবাদ শেষে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com