মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাতাসের তীব্রতা ও পানি সংকট কাটিয়ে অবশেষে নিয়ন্ত্রণে কালশীর বস্তির আগুন ট্রাম্পের চাপেও ফিলিস্তিন ইস্যুতে অনড় সৌদি: ইসরায়েলকে স্বীকৃতির শর্ত স্বাধীন রাষ্ট্র গঠন লাব্বাইক ধ্বনিতে মুখরিত মক্কা-মিনা: হজের আনুষ্ঠানিকতা শুরু আজ, কাল আরাফাত মধ্যপ্রাচ্যে শান্তির আশা: বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, চাঙ্গা এশিয়ার শেয়ারবাজার গ্রীন সিটি, ক্লিন সিটি ও মাদকমুক্ত রাজশাহী গড়তে হবে প্রশাসক মাহফুজুর রহমান হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুর মৃত্যু বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: তারেক রহমান আদিতমারীতে ৫০ বছর বয়সী নারীকে গণধর্ষণের পর হত্যার অভিযোগ

গঙ্গাচড়ার আ.লীগ নেতাসহ ব্যাংকার ট্রেনের ধাক্কায় নিহত

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি::

রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘন্টা ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ ও ব্যাংকার আলীকুজ্জামান টিটু ট্রেনের ধাক্কায় নিহত হয়েছে।

লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার কাকিনা কাজিরহাট রেল ক্রসিং কালে গত শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, গজঘন্টা ইউনিয়নের কাকজী পাড়া এলাকার আবু বক্করের ছেলে ও ওই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ (৪০) এবং গজঘন্টা এলাকার আব্দুল গফুরের ছেলে ও উলিপুর আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সিনিয়র অফিসার আলীকুজ্জামান টিটু (৪০) শুক্রবার বিকালে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে কালিগঞ্জের উদ্দেশ্যে বাহির হয়। সন্ধ্যায় কাকিনা কাজিরহাট রেল ক্রসিং অতিক্রম করার সময় বুড়িমারীগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা ছিটকে পড়ে। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে কালামকে রংপুর ও টিটুকে প্রাইম মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করায়। পৃথক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com