মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাতাসের তীব্রতা ও পানি সংকট কাটিয়ে অবশেষে নিয়ন্ত্রণে কালশীর বস্তির আগুন ট্রাম্পের চাপেও ফিলিস্তিন ইস্যুতে অনড় সৌদি: ইসরায়েলকে স্বীকৃতির শর্ত স্বাধীন রাষ্ট্র গঠন লাব্বাইক ধ্বনিতে মুখরিত মক্কা-মিনা: হজের আনুষ্ঠানিকতা শুরু আজ, কাল আরাফাত মধ্যপ্রাচ্যে শান্তির আশা: বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, চাঙ্গা এশিয়ার শেয়ারবাজার গ্রীন সিটি, ক্লিন সিটি ও মাদকমুক্ত রাজশাহী গড়তে হবে প্রশাসক মাহফুজুর রহমান হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুর মৃত্যু বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: তারেক রহমান আদিতমারীতে ৫০ বছর বয়সী নারীকে গণধর্ষণের পর হত্যার অভিযোগ

খাগড়াছড়িতে চলছে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ

ছবি-সংগৃহীত

খাগড়াছড়ি প্রতিনিধি:: খাগড়াছড়িতে এক স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদ এবং অভিযুক্তদের শাস্তির দাবিতে ‘জুম্ম ছাত্র জনতা’র সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ অবরোধ চলবে।

অবরোধের কারণে শনিবার সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক ও আন্ত সড়কে কোনও ধরনের যানবাহন চলাচল করছে না।

অবরোধকারীরা খাগড়াছড়ি ঢাকা-চট্টগ্রাম সড়কে বলপিয়া আদাম এলাকাসহ জেলার বিভিন্ন সড়কে গাছ কেটে ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন।

তবে শহর এলাকায় হালকা কিছু ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল করছে। যারা সাজেকে ঘুরতে এসেছেন তারা অনেকে বিপাকে পড়েছেন। অনেক পর্যটক প্রায় তিন-চার কিলোমিটার হেঁটে শহরে ঢুকেছেন। তবে আজ স্কুল-কলেজ, অফিস-আদালত বন্ধ থাকায় সে ধরনের কাউকে বেশি বিপাকে পড়তে দেখা যায়নি।

উল্লেখ্য, গত মঙ্গলবার খাগড়াছড়িতে একদল দুর্বৃত্ত এক ছাত্রীকে চেতনানাশক দিয়ে অজ্ঞান করে ধর্ষণ করে। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজির পর একটি পরিত্যক্ত স্থান থেকে ওই ছাত্রীকে উদ্ধার করেন। এ ঘটনায় ভিকটিমের বাবা অজ্ঞাত তিন জনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় একটি মামলা দায়ের করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, অবরোধের কারণে কোথাও কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জনজীবন স্বাভাবিক আছে। পুলিশ সর্তক রয়েছে। সব গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন আছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com