মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাতাসের তীব্রতা ও পানি সংকট কাটিয়ে অবশেষে নিয়ন্ত্রণে কালশীর বস্তির আগুন ট্রাম্পের চাপেও ফিলিস্তিন ইস্যুতে অনড় সৌদি: ইসরায়েলকে স্বীকৃতির শর্ত স্বাধীন রাষ্ট্র গঠন লাব্বাইক ধ্বনিতে মুখরিত মক্কা-মিনা: হজের আনুষ্ঠানিকতা শুরু আজ, কাল আরাফাত মধ্যপ্রাচ্যে শান্তির আশা: বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, চাঙ্গা এশিয়ার শেয়ারবাজার গ্রীন সিটি, ক্লিন সিটি ও মাদকমুক্ত রাজশাহী গড়তে হবে প্রশাসক মাহফুজুর রহমান হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুর মৃত্যু বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: তারেক রহমান আদিতমারীতে ৫০ বছর বয়সী নারীকে গণধর্ষণের পর হত্যার অভিযোগ

খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:: খাগড়াছড়ির দীঘিনালায় জুনেল চাকমা (৩১) নামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৭ জুলাই) ভোরে উপজেলার কবাখালী ইউনিয়নের শান্তি বিকাশ কার্বারিপাড়ায় একটি বাড়িতে তাকে হত্যা করা হয়।

নিহত জুনেল চাকমা দীঘিনালা সদরের আমতলী গ্রামের তপ্ত কাঞ্চন চাকমার ছেলে। জুনেল চাকমা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসিত গ্রুপের তারাবুনিয়া এলাকার সংগঠক ছিলেন। তিনি ইউপিডিএফের অঙ্গ সংগঠন গণতান্ত্রিক যুব ফোরাম থেকে সম্প্রতি ইউপিডিএফের সঙ্গে যুক্ত হন। হত্যাকাণ্ডের সময় জুনেল চাকমা কাঙারীমা ছড়ায় মাস্টার ললিত চাকমার বাড়িতে অবস্থান করছিলেন।

দীঘিনালা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক বলেন, হত্যার খবর শুনে মরদেহ উদ্ধারের জন্য পুলিশ পাঠানো হয়েছে। উদ্ধার করে আনার পর বিস্তারিত বলা যাবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com