শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি

কোটচাঁদপুরে ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারী আটক

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা থেকে ১৭৭ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

সোমবার দুপুরে ওই উপজেলার সোয়াদী গ্রামের বৈদ্যনাথতলা মোড় থেকে সাবদারপুর পুলিশ ক্যাম্পের আইসি নিরব হোসেন তাদের আটক করেন।

আটককৃতরা হলো-চুয়াডাঙ্গার জেলার আকন্দবাড়িয়া গ্রামের মৃত রজব আলী মন্ডলের ছেলে ফজলু মন্ডল (৫০), মৃত রেজাউল মিয়ার স্ত্রী শিউলী বেগম (৪৬) ও হাসমত মন্ডলের স্ত্রী জহুরা বেগম (৫২)।

এসআই নিরব হোসেন জানান, চুয়াডাঙ্গা থেকে যশোরের নওয়াপাড়ায় মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে বৈদ্যনাথতলায় অবস্থান নেন। সে সময় একটি ভ্যানে করে উপরোক্ত তিন ব্যক্তি ফেন্সিডিল গুলি নিয়ে যাচ্ছিল।

কোটচাঁদপুর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) কাজী কামাল হোসেন জানান, ১৭৭ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক কারবারীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com