শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

কেরানীগঞ্জে স্টেডফাস্ট কুরিয়ারের ডেলিভারি ম্যানের বিরুদ্ধে হয়রানির অভিযোগ

কেরানীগঞ্জ শাখার ডেলিভারি ম্যান নাদিম

নিজস্ব প্রতিনিধি:: স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের কেরানীগঞ্জ শাখার ডেলিভারি ম্যান নাদিমের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও গ্রাহক হয়রানির অভিযোগ উঠেছে।

সাংবাদিক এস এম আলমগীর কবির অভিযোগ করেন, গত তিন দিন ধরে একটি পার্সেল পাওয়ার জন্য সংশ্লিষ্ট ডেলিভারি ম্যানের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও তিনি যথাযথ সহযোগিতা পাননি। সর্বশেষ ২৭ আগস্ট বিকেল ৩টা ৩৬ মিনিট থেকে রাত ৮টা ৪৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করেও পার্সেলটি না পেয়ে তিনি সংশ্লিষ্ট কুরিয়ার অফিসে যান। সেখানে প্রায় আধা ঘণ্টা অপেক্ষার পর জোনাল ম্যানেজারের হস্তক্ষেপে তিনি পার্সেলটি গ্রহণ করতে সক্ষম হন বলে জানান।

ভুক্তভোগীর অভিযোগ, একজন গ্রাহককে দীর্ঘ সময় অপেক্ষায় রাখা এবং বারবার যোগাযোগের পরও সহযোগিতা না করা সেবার মানের পরিপন্থী। এ ঘটনায় তিনি স্টেডফাস্ট কুরিয়ার কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়ে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

অভিযোগের সঙ্গে বারবার ফোন দেওয়ার মোবাইল স্ক্রিনশট ও পার্সেলের বুকিং কোড সংযুক্ত করা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত ডেলিভারি ম্যান নাদিম ও স্টেডফাস্ট কুরিয়ার উর্ধ্বতন কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে কেরানীগঞ্জ শাখার জোনাল ম্যানেজার বদিউজ্জামান বিষয়টি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com