শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

কুড়িগ্রামে শিশুকে অপহরণের পর মুক্তিপণ দাবি, উদ্ধার করল পুলিশ

কুড়িগ্রামে শিশুকে অপহরণের পর মুক্তিপণ দাবি, উদ্ধার করল পুলিশ

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামে শিশুকে অপহরণের পর মুক্তিপণ দাবির ঘটনায় একজনকে গ্রেপ্তার করে অপহৃত শিশু ইব্রাহীম আলী (৭)কে উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, কুড়িগ্রাম সদর উপজেলার ভেলাকোপা ক্যাচাঁ পাড়া থেকে গত ৭ অক্টোবর ইব্রাহীম আলী (৭) নামের এক শিশুকে অপহরণ করা হয়। ঘটনার দিন সকালে অপহৃত শিশুর পিতা ময়নুল ইসলাম(৪১) তার শুকনো খাবার তৈরির কারখানায় আসেন। অপহৃত শিশুর পিতা কারখানার কাজে ব্যস্ত থাকায় তার ছেলে ইব্রাহিমকে বাড়িতে ফিরে যেতে বলেন। পরবর্তীতে শিশু ইব্রাহিমের পিতা জানতে পারেন ছেলে বাসায় ফিরে যাননি। ইব্রাহিমের পিতার মোবাইল ফোনে অপরিচিত নাম্বার থেকে কল করে ১ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে তার ছেলেকে খুন করে গুম করার কথা জানান। ইব্রাহিমের পিতা আসামীর মোবাইল ফোনে বিকাশের মাধ্যমে ৩ হাজার টাকা দিয়ে ছেলেকে ফেরত চান। কিন্তু বাকি টাকা না পেলে তার ছেলেকে ফেরত না দেওয়ার কথা জানানো হয়। পরে ইব্রাহিমের পিতা কুড়িগ্রাম সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর থানার এসআই মোঃ সাইফুল্লাহ অভিযান চালিয়ে ক্যাতার মোড় থেকে অপহৃত শিশু ইব্রাহিমকে উদ্ধার করেন এবং অপহরণের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও ১ টি অটোরিক্সাসহ অভিযুক্ত শাহিন মিয়া(২৩)কে গ্রেফতার করা হয়।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) নাজমুল আলম জানান, অপহৃত শিশু ইব্রাহিমকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে। এঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com