শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

শিরোনামঃ
আজকের ঢাকা: কোথায় কী কর্মসূচি ও ট্রাফিক সতর্কতা গণতন্ত্রের মূল শক্তি স্বাধীন সাংবাদিকতা: তথ্যমন্ত্রী ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা

কুড়িগ্রামে দুই দিনব্যাপী আন্তঃথানা কাবাডি টুর্নামেন্ট শুরু

কুড়িগ্রামে দুই দিনব্যাপী আন্তঃথানা কাবাডি টুর্নামেন্ট শুরু

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামে দুই দিনব্যাপী আন্তঃথানা কাবাডি টুর্নামেন্ট শুরু হয়েছে। সোমবার (১৫ জুলাই) দুপুরে জেলা ক্রীড়া সংস্থার আয়োজন ও জেলা পুলিশের সহযোগীতায় আউটার স্টেডিয়ামে ৮ টি দলের অংশগ্রহণে আন্তঃথানা কাবাডি টুর্নামেন্ট ২০২৪ এর শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন- কুড়িগ্রামের পৌর মেয়র কাজিউল ইসলাম, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ড বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম টুকু, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ রেদওয়ানুল হক দুলাল।

উদ্বোধনী অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা পুলিশের আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ সাজ্জাদ হোসেন, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী, কুড়িগ্রাম থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদুর রহমান, নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রুপ কুমার সরকার, উলিপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা ও পুলিশ লাইন্সের আরআই কাজী আকির হোসেন।

কাবাডি প্রতিযোগিতায় প্রথম রাউন্ডে ৮ টি দল অংশগ্রহণ করবে এবং ২য় রাউন্ড শেষে আগামী ১৬ জুলাই ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com