শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
আজকের ঢাকা: কোথায় কী কর্মসূচি ও ট্রাফিক সতর্কতা গণতন্ত্রের মূল শক্তি স্বাধীন সাংবাদিকতা: তথ্যমন্ত্রী ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা

কুড়িগ্রামে ছাত্রশিবিরের বিজয় মিছিল

কুড়িগ্রামে ছাত্রশিবিরের বিজয় মিছিল

কুড়িগ্রাম প্রতিনিধি:: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে পালানোর মাধ্যমে জনতার বিজয়ে ইসলামী ছাত্রশিবিরের বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ আগস্ট) দুপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির উলিপুর উপজেলা শাখার আয়োজনে মসজিদুল হুদা মোড় থেকে বিজয় মিছিলটি শুরু হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মসজিদুল হুদা মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা জামায়াতের আমীর মাওলানা মশিউর রহমান, সেক্রেটারি তৌহিদুল ইসলাম, দক্ষিণ শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ।

বক্তব্যে জামায়াতের নেতাকর্মীরা বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার বিচারের মাধ্যমে ফাঁসির দাবি করেন। এছাড়া বর্তমানে দেশের মানুষের সম্পদ রক্ষা করার জন্য সবাইকে আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com