শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

কালীগঞ্জে ১৭ উপকারভোগী পেল ৯ লাখ ২০ হাজার টাকার যুব ঋণ

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহের কালীগঞ্জে যুব উন্নয়ন অধিদপ্তর ১৭ জন উপকারভোগীদের মধ্যে ৯ লাখ ২০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করেছে।

হাঁস-মুরগি ও গরু-ছাগল পালনের জন্য বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে তাদের মধ্যে এ চেক বিতরণ করা হয়।

এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্কি ঠান্ডু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান জানান, ১৭ জন উপকারভোগীদের হাঁস-মুরগি, গরু-ছাগল পালন ও ক্ষুদ্র ব্যবসা, কৃষি উন্নয়ন ও মৎস্য চাষ করার জন্য প্রত্যক উপকারভোগীকে ৫৪১১৭ টাকা মোট ৯ লাখ ২০ হাজার যুব ঋণের চেক প্রদান করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি আনোয়ারুল আজীম আনার উপকারভোগীদের হাতে এ চেক তুলে দেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com