শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

কালীগঞ্জে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহের কালীগঞ্জে দশম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রী (১৫) কে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ।

শুক্রবার রাতে কোলা ইউনিয়নের খালকোলা (বৃত্তিপাড়া) গ্রামের আব্দুল রউফের ছেলে আল-আমিনসহ অপর এক যুবক ওই ছাত্রীকে একটি মাঠের মধ্যে জোরপূর্বক ধরে নিয়ে সারারাত ধর্ষণ করে। ধর্ষণ শেষে তাকে হাত-পা ও মুখ বেধে মাঠের মধ্যে ফেলে রেখে যায়। ধর্ষিতা ছাত্রী মাগুরা জেলার শালিখা উপজেলার কোটবাগ দাখিল মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রী। এ ঘটনায় ধর্ষক আল-আমিনসহ অজ্ঞাত ব্যক্তির নামে থানায় মামলার প্রস্তুতি হয়েছে।

এদিকে ঘটনার পর থেকে ধর্ষক আল-আমিন এলাকা থেকে পালিয়ে গেছে।

ধর্ষিতার পিতা জানায়, শুক্রবার রাত আনুমানিক ৯ টার দিকে বাড়ির পাশে মোবাইল ফোনের চার্জার আনতে যায় তার মেয়ে। সে সময় চার্জার নিয়ে বাড়ি ফিরার পথে পূর্ব পরিকল্পিতভাবে ওৎ পেতে থাকা আল-আমিন ও তার সহযোগি তার মেয়েকে জোর করে তুলে নিয়ে রাতভর ধর্ষণ করে। ধর্ষণের পর তাকে হাত পা ও মুখ বেঁধে মাঠের মধ্যে ফেলে রেখে পালিয়ে যায় তারা। রাতে পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে। শনিবার সকালে গ্রামের কৃষক মাঠে কাজ করতে গিয়ে ওই ছাত্রীটির হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে পরিবারের লোকজন ও এলাকাবাসী তাকে উদ্ধার করে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইউনুচ আলী বলেন, এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় ধর্ষক আল-আমিনসহ অজ্ঞাত অপর এক ব্যক্তির নামে মামলার প্রস্তুতি চলছে। পুলিশ ধর্ষক আল-আমিনকে গ্রেপ্তারের চেষ্টা করছে। অপরদিকে ধর্ষিতার ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com