শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে ৪ হোটেলকে ৩১ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি॥ ॥

মিষ্টির প্যাকেটের ওজন বেশি হওয়ায় ঝিনাইদহের কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে ৪টি হোটেলকে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার দুপুরে কালীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন এ জরিমানা করেন। এ সময় ৪টি হোটেল থেকে ২০৪ টি খালি মিষ্টির প্যাকেট জব্দ করা হয়।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, একটি খালি মিষ্টির প্যাকেটের ওজন ১৭৩ থেকে ১৭৭ গ্রাম। আর ৪টি মিষ্টির ওজনও প্রায় একই। প্রতি কেজিতে মিষ্টির প্যাকেটে ৪টি করে মিষ্টি কম দিয়ে ভোক্তাদের ঠকানো হচ্ছে। এ অপরাধে ভ্রাম্যমান আদালতে শহরের ধানসিঁড়ি হোটেলকে ১০ হাজার টাকা, আল্লাহর দান হোটেল কে ৮ হাজার টাকা, রায় সুইটস কে ৮ হাজার টাকা ও মদিনা হোটেলকে ৫ হাজার টাকাসহ মোট ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৬ ধারা মোতাবেক অপরাধ করায় শহরের ৪টি হোটেলকে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ওই ৪টি হোটেল থেকে ২০৪ টি মিষ্টির প্যাকেট জব্দ করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় কালীগঞ্জ পৌর সভার স্যানেটারি ইন্সপেক্টর আলমগীর কবীর, থানার সেকেন্ড অফিসার জাহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানীসহ থানা পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com