শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

কালীগঞ্জে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি হাসান কালু (৩০) কে গ্রেপ্তার করেছে। সে আড়পাড়া (নদীপাড়া) গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

সোমবার সকালে থানার এএসআই মাসুদ রানা নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেন।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, হাসান কালু একটি মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি। আদালত রায় ঘোষণার পর থেকে সে পালিয়ে ছিল। সোমবার সকালে গোপন সংবাদ পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইউনুচ আলী বলেন, আদালত একটি মামলায় হাসান কালুকে দুই বছরের সাজা প্রদান করে। সে দীর্ঘদিন পালিয়ে ছিল। পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com