শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্পের ঔদ্ধত্যে ফুঁসছে রিয়াদ: ভাঙনের মুখে শত বছরের সউদী-আমেরিকা মৈত্রী! শিক্ষকশূন্যতায় ধুঁকছে কাউখালীর দুই সরকারি বিদ্যালয়: পাঠদান লাটে, সংকটে শিক্ষার্থীরা সংবাদ প্রচারের আগে ‘ফ্যাক্ট-চেকিং’ অপরিহার্য: তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের দাবিতে আজ ১১ দলীয় জোটের বিক্ষোভ হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধ, চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু, গ্রেপ্তার ১ আমরা কেউ সংখ্যালঘু নই সবাই মানুষ সনাতনীদের সংবর্ধনা অনুষ্ঠানে -আশফাক বায়েজিদে ওয়াশিং কারখানার দূষণে নাজেহাল জনপদ, প্রশ্নের মুখে পরিবেশ অধিদপ্তর সংসদে উঠছে না গণভোটসহ ১৬ অধ্যাদেশ: বাতিল হচ্ছে ১২ এপ্রিল

কালীগঞ্জে গুল ফ্যাক্টরী অপসরনের দাবিতে ক্ষুদে শিক্ষার্থীদের মানববন্ধন

লালমনিরহাট প্রতিনিধি॥ তামাক পাতা গুড়ো করা গুল ফ্যাক্টরি লোকালয় থেকে সরিয়ে নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে ক্ষুদে শিক্ষার্থী ও এলাকাবাসী।

মঙ্গলবার (৯ অক্টোবর) বেলা ১২টায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদের সামনে আধঘণ্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী জানান, কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের তালুক বানিনগর এলাকায় ব্র্যাক শিশু নিকেতন স্কুল ও জনবসতিপূর্ণ এলাকায় গুল ফ্যাক্টরি গড়ে তোলেন স্থানীয় প্রভাবশালী ব্যবসায়ী আনোয়ার হোসেন খোকন। ওই ফ্যাক্টরিতে সকাল-সন্ধ্যা খোলা মেলা পরিবেশে তামাক পাতা গুড়ো করায় বাতাসের সঙ্গে তামাকের গুড়ো মিশে পরিবেশ নষ্ট করছে। এ কারণে পথচারীসহ পাশেই তালুক বানিনগর ব্র্যাক শিশু নিকেতনের ক্ষুদে শিক্ষার্থীরা ক্লাসে থাকতে পারে না। এ তামাক গুড়োর গন্ধে অনেকে হাঁচি-কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হচ্ছে।

পরিবেশ বিনষ্টকারী এ গুল ফ্যাক্টরি অপসারণের দাবিতে গত ৩০ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল হাসানের কাছে গণ স্বাক্ষরিত একটি অভিযোগ দায়ের করেন এলাকাবাসী ও ক্ষুদে শিক্ষার্থীরা। অভিযোগের পরেও গুল ফ্যাক্টরি অপসারণ না হওয়ায় মানববন্ধন করেন তারা। তালুক বানিনগর ব্র্যাক শিশু নিকেতনের শিক্ষিকা নাজমুন নাহার তিথি, উত্তর বাংলা বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌসী, গৃহিনী উম্মে কুলসুম সেতু ও আমেনা বেগমসহ অনেকেই মানববন্ধনে বক্তব্য রাখেন।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল হাসান দুপুরে সাংবাদিকদের জানান, এলাকাবাসীর অভিযোগটি আমলে নিয়ে উভয়পক্ষকে নোটিশ দিয়ে আজ (মঙ্গলবার) শুনানি চলছে। তবে অভিযুক্ত এ গুল ফ্যাক্টরির পরিবেশগত ছাড়পত্র রয়েছে কি না তা এখন পর্যন্ত নিশ্চিত নন তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com