শনিবার, ৩০ মে ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

শিরোনামঃ
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা: একই পরিবারের ৪ বাংলাদেশি সহ বহু হতাহত জামালপুরে কোরবানী মাংস খাওয়ার সময় গলায় আটকে কিশোরের মৃত্যু মারা গেলেন সাতবারের এমপি দবিরুল ইসলাম সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান

কালীগঞ্জে খালেদা জিয়ার জেল ঘোষণার পর এতিমদের মিষ্টি খাওয়ালেন সাবেক মেয়র

ঝিনাইদহ প্রতিনিধি::
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৫ বছরের কারাদ-ের রায়ের পর ঝিনাইদহের কালীগঞ্জে আনন্দ মিছিল ও এতিমদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়েছে। ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে কালীগঞ্জ পৌর সভার সাবেক মেয়র ও কেন্দ্রীয় যুবলীগ সদস্য মোস্তাফিজুর রহমান বিজুর নেতৃত্বে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের একাংশ শহরে আনন্দ মিছিল বের করে। মিছিলটি মেইন বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। সেখানে এতিমদের মুখে মিষ্টি তুলে দেন সাবেক পৌর মেয়র ও কেন্দ্রীয় যুবলীগ সদস্য মোস্তাফিজুর রহমান বিজু।
এ সময় নেতৃবৃন্দ খালেদা জিয়ার বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার সমর্থক নেতাকর্মীরা শহরের বাসটার্মিনালে এক জনসভা করে। সেখানে ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার প্রধান অতিথির বক্তব্য রাখেন। এছাড়া জনসভায় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা ছাত্র লীগের ভারপ্রাপ্ত সভাপতি আনিসুর রহমান মিঠু মালিথা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com