শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

কালীগঞ্জে আইনশৃংখলা কমিটির সভায় অবৈধ স্থাপনা উচ্ছেদসহ নানা সিদ্ধান্ত গ্রহণ

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা হয়। উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর মেয়র আশরাফুল আলম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) জাকির হোসেন, কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভিন, ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, আলী হোসেন অপু, একরামুল হক সংগ্রাম, রাজু আহম্মেদ রনি লস্কার, কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নয়ন খন্দকার, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম, সাংবাদিক এনামুল হক সিদ্দিক প্রমুখ।

সভায় বক্তরা বলেন, আপাতত দৃষ্টিতে আইন শৃংখলা পরিস্থিতি ভাল হলেও হঠাৎ করে ধর্ষণের ঘটনা বৃদ্ধি পেয়েছে। এসব অপরাধের সাথে জড়িতেদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

এছাড়া শহরের মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ অবৈধ স্থাপনা উচ্ছেদের ব্যাপারে সকলের কাছে সহযোগিতা কামনা করেন। এছাড়া মাদক ব্যবসায়ী ও সুদখোদদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ মসজিদ, মন্দির, গির্জা ও মাজারে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত নেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com