রবিবার, ৩১ মে ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা: একই পরিবারের ৪ বাংলাদেশি সহ বহু হতাহত জামালপুরে কোরবানী মাংস খাওয়ার সময় গলায় আটকে কিশোরের মৃত্যু মারা গেলেন সাতবারের এমপি দবিরুল ইসলাম সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান

কালিয়াকৈরে থানায় পুলিশ যোগদান

কালিয়াকৈরে থানায় পুলিশ যোগদান

কালিয়াকৈর প্রতিনিধি:: গাজীপুরের কালিয়াকৈর থানায় পুলিশ সদস্যরা কাজে যোগদান করেছেন। প্রায় এক সপ্তাহকাল থানাগুলো শূন্য থাকার পর পুলিশ সদস্যরা‌ এলেন। থানা চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। স্থানীয় জনগণকে ইতোমধ্যে আইনি সেবা দিতে শুরু করেছে পুলিশ সদস্যরা। জনগণের বন্ধু হয়ে তারা কাজ করবেন বলে জানিয়েছেন। অল্প পরিসরে থানায় কাজ শুরু হয়েছে। সাধারণ মানুষও আবার পুলিশি সেবা পেয়ে খুশি। ইতিমধ্যে উপজেলা বিএনপির সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন ও গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক ও গাজীপুর জেলার আহ্বায়ক পাঠান আজাহার সহ সুশীল সমাজের সাথে মতবিনিময় করেন কালিয়াকৈর থানার ওসি এ এফ এম নাসিম।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক শহিদুল ইসলাম ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুজ্জামান শিপলু বকশি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আওলাদ হোসেন সহ বিএনপির ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

উদ্ভূত পরিস্থিতিতে গত ৪ আগস্ট পুলিশ সদস্যদেরকে থানা থেকে সরিয়ে নিয়ে নিরাপদ স্থানে রাখা হয়।

গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক ও গাজীপুর জেলার আহ্বায়ক পাঠান আজাহার জানান, পুলিশ ভাইদের বলছি আপনারা নিরাপদে থেকে আপনাদের কাজ করেন আমরা আপনাদের সাথে রয়েছি।

উপজেলা বিএনপির সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন জানান, পুলিশ না থাকায় জন মনের আতঙ্ক সৃষ্টি হয়েছিল। এখন পুলিশ এসেছে জনগণের স্বস্তি ফিরেছে আমরা পুলিশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই।

কালিয়াকৈর থানার ওসি এ এফ এম নাসিম জানান, গতকাল রাতে কালিয়াকৈর থানায় উপস্থিত হন। পরে সোমবার সকাল থেকেই অল্প পরিসরে থানার কার্যক্রম শুরু করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com