শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
আজকের ঢাকা: কোথায় কী কর্মসূচি ও ট্রাফিক সতর্কতা গণতন্ত্রের মূল শক্তি স্বাধীন সাংবাদিকতা: তথ্যমন্ত্রী ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা

কালিয়াকৈরে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

কালিয়াকৈরে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

আলহাজ হোসেন, কালিযাকৈর (গাজীপুর) প্রতিনিধি:: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার থেকে মঙ্গলবার রাতে পুলিশ নিষিদ্ধ ঘোষিত পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জনি ও জসিম উদ্দিন নামের সেচ্ছাসেবক লীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, কালিয়াকৈর পৌরসভার পূর্ব চান্দরা এলাকার আজাহার ইসলামের ছেলে জহিরুল ইসলাম জনি(২৫) এবং পৌরসভার হরিণহাটি এলাকার সিকান্দার মিয়ার ছেলে জসিম উদ্দিন (৩০)।

পুলিশ ও এলাকাবাসী জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার সফিপুর বাজারে মুসলিম সুইট মিষ্টান্ন ভান্ডারের সামনে গ্রেপ্তারকৃত দুই নেতাকে স্থানীয় জনতা আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। তবে পুলিশের দাবী ছাত্র বৈষম্য অন্দোলনের পর এদের নামে একাধিক হত্যা মামলা রয়েছে। ৫ আগষ্টের পর থেকে আত্মগোপনে থাকায় তাদের গ্রেপ্তার করতে না পারলেও মঙ্গলবার রাতে স্থানীয় জনতা তাদের ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করে। বুধবার দুপুরে গাজীপুর আদালদের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান রাসেল বলেন, দীর্ঘদিন ধরে গ্রেপ্তারকৃতরা আত্মগোপনে থাকা পলাতক আসামিরা সফিপুর বাজারে অবস্থান করছিলেন। রাত দশটার দিকে তারা প্রকাশ্যে আসলে এলাকাবাসী তাদের ধরে গণধোলাই দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com