বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান ‎লালমনিরহাটে ডিসি পার্ক আবাসনে ৩ ভাই-বোন পেলেন নতুন ঘর, দায়িত্ব নিলেন ত্রাণমন্ত্রী দুলু উলিপুরে ভিজিএফের ১০৪ স্লিপসহ আটক ব্যক্তি রাতে মুক্ত, জনমনে প্রশ্ন অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফুটাতে ‘সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন’-এর ব্যতিক্রমী মানবিক উদ্যোগ ভালুকায় ৩.৪ মাত্রার মৃদু ভূমিকম্প, ঢাকাসহ কেঁপে উঠল বিভিন্ন এলাকা তারেক রহমান ১০০ দিনে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হলেন

‘কাঁটা লাগা’খ্যাত অভিনেত্রী শেফালি মারা গেছেন

‘কাঁটা লাগা’খ্যাত অভিনেত্রী শেফালি মারা গেছেন

বিনোদন ডেস্ক, একুশের কণ্ঠ:: বলিউড অভিনেত্রী শেফালি জারিওয়ালা মাত্র ৪২ বছরে মারা গেলেন। ২০০২ সালের পপ মিউজিক ভিডিও ‘কাঁটা লাগা’ গানে নেচে ঝড় তুলেছিলেন তিনি। হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য মুম্বাইয়ের কুপার হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

শেফালি সব মিলিয়ে ৩৫টি মিউজিক ভিডিওতে কাজ করেছিলেন। ২০০৪ সালে ‘মুঝসে শাদি করোগি’ ছবিতে অভিষেক হয় তার। তবে ক্যামিও চরিত্রে ছিলেন তিনি।

শেফালি ২০০২ সালে বিয়ে করলেও সেই দাম্পত্য জীবন সুখের হয়নি। ২০০৯ সালে স্বামীর বিরুদ্ধে মানসিক ও শারীরিক অত্যাচারের অভিযোগ আনেন তিনি। এরপর তাদের বিচ্ছেদ হয়ে যায়। তারপর থেকে অন্তরালেই ছিলেন। বেশ কয়েক বছর পর প্রেমিক পরাগ ত্যাগীর সঙ্গে জুটি বেঁধে ‘নাচ বালিয়ে’-এর পঞ্চম সিজনে অংশগ্রহণ করেছিলেন। ২০১৪ সালে বিয়েও করেছেন তারা। ওভারনাইট সেনসেশন শেফালিকে নিয়ে সেই সময়ও উন্মাদনা কম হয়নি। তবে সবটাই ‘কাঁটা লাগা’-র দৌলতে।

এরপর ‘বিগ বস্ ১৩’-এ প্রতিযোগী ছিলেন শেফালি। সেটা নিয়ে ফের চর্চায় আসেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com