শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

এইচএসসিতে না.গঞ্জে অংশ নেবে ২২ হাজার শিক্ষার্থী

মো. আবদুল্লাহ আল মামুন, নারায়ণগঞ্জ প্রতিনিধি:

সারা দেশে মত সোমবার নারায়ণগঞ্জে বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে এবারের এইএসসি ও সমমানের পরীক্ষা। চলবে ১৩ মে পর্যন্ত। এবারের পরীক্ষায় নারায়ণগঞ্জ জেলা থেকে ২১ হাজার ৬ শ’ ৯৬ জন পরীক্ষার্থী অংশগ্রহন করতে যাচ্ছে। এমন তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) মো. রেজাউল বারী।

তিনি আরও জানান, মাদ্রাসা ও কারিগরি বিভাগ থেকে অংশগ্রহনকারী পরীক্ষার্থীর সংখ্যা ১৬শ’ ০৩ জন। এইচএসসি, মাদ্রাসা ও কারিগরি বিভাগ মিলিয়ে সর্বমোট ২৩ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে ।

প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস রোধে এবারই প্রথম বারের মত পরীক্ষার আধা ঘন্টা আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশ দেয়া হয়েছে। প্রশ্নপত্র ফাঁস রোধে শিক্ষা বোর্ড থেকে আমাদের বিভিন্ন দিকনির্দেশনা দেয়া হয়েছে। পাশপাশি গোযয়েন্দা সংস্থাগুলো প্রশ্নপত্র ফাঁস রোধে কাজ করছে। প্রত্যেক কেন্দ্রে আমাদের ম্যাজিস্ট্রেটরা থাকবে এবং পরীক্ষার সুষ্ঠ পরিবেশ বাজায় রাখতে তারা কাজ করবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com