শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি

উলিপুরে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল যুবকের

উলিপুরে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল যুবকের

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের উলিপুরে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আরিফুল ইসলাম(২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ব্যাপারী পাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত আরিফুল ওই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে আরিফুল বাড়িতে থাকা বৈদ্যুতিক মিটার থেকে তারের মাধ্যমে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে যান। এ সময় ভুলবশত হাতে থাকা তারের মাধ্যমে বিদ্যুতায়িত হন আরিফুল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পুলিশ পরিদর্শক শামীম মন্ডল।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু(ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com