শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
আজকের ঢাকা: কোথায় কী কর্মসূচি ও ট্রাফিক সতর্কতা গণতন্ত্রের মূল শক্তি স্বাধীন সাংবাদিকতা: তথ্যমন্ত্রী ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা

উলিপুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

উলিপুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের উলিপুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আমিনুল ইসলাম(৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত আমিনুল হাতিয়া ইউনিয়নের দিঘলহাইল্যা টারিপাড়া গ্রামের ওসমান আলীর ছেলে।

সোমবার (২৯ জুলাই) সকালে বাড়ীর পার্শ্ববর্তী খাল থেকে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ উদ্ধার করে।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার(২৮ জুলাই) রাতে মাছ ধরার জন্য জাল নিয়ে বাড়ি থেকে বের হন আমিনুল ইসলাম। সোমবার সকাল পর্যন্ত তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ীর পার্শ্ববর্তী এক খালে তাঁর মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা লাশ উদ্ধার করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন থানার উপ-পরিদর্শক(এসআই) মশিউর রহমান।

উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তাস্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু(ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com