শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় দুই যুবলীগ নেতা গ্রেফতার

উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় দুই যুবলীগ নেতা গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় দুই যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৩ নভেম্বর) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

থানা পুলিশ জানায়, গত ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের সামনে ও মসজিদুল হুদার সামনে থেকে কোটা সংস্কার আন্দোলনের ছাত্রদের তুলে নিয়ে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি, লোহার রড, হকি স্টিক, রাম দা, ছোড়া ও দেশীয় অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের বেধড়ক মারপিট করেন। এ ঘটনায় মোসাব্বির হোসেন নামে শিক্ষার্থী বাদী হয়ে গত ২১ নভেম্বর ৪৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামীয় ১শ ৮০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। ওই মামলায় এজাহার নামীয় দুই আসামীকে শুক্রবার গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- গুনাইগাছ ইউনিয়ন যুবলীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান সাজু (৪৫) ও যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান খোকন (৩৫)। সাজু ওই ইউনিয়নের নাগদাহ এলাকার আব্দুল মজিদের ছেলে ও খোকন কাঠালবাড়ী এলাকার আব্দুল খালেকের ছেলে।

শনিবার(২৩ নভেম্বর) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) জিল্লুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com