শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

শিরোনামঃ
আজকের ঢাকা: কোথায় কী কর্মসূচি ও ট্রাফিক সতর্কতা গণতন্ত্রের মূল শক্তি স্বাধীন সাংবাদিকতা: তথ্যমন্ত্রী ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হেয় বাবা ও ছেলের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। রোববার (৩০ জুন) সন্ধ্যা ৭টায় উপজেলার দলদলিয়া ইউনিয়নের দক্ষিন দলদলিয়া অর্জুন গ্রামে এ ঘটনা ঘটে।

বিদ্যুৎস্পৃষ্টে মৃত ব্যক্তিরা হলেন- দলদলিয়া ইউনিয়নের অর্জুন গ্রামের দেলদার হোসেনের ছেলে আবু তাহের (৫৬) ও তার ছেলে এইচএসসি ১ম বর্ষের শিক্ষার্থী রাসেল মিয়া (১৭)।

পরিবার ও স্থানীয়রা জানায়, সন্ধ্যায় নিজ বাড়ীতে বৈদ্যুতিক লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন ছেলে রাসেল মিয়া। এ সময় ছেলেকে বাঁচাতে গেলে বাবা আবু তাহেরও বিদ্যুৎস্পৃষ্ট হন। এ ঘটনায় ঘটনাস্থলে বাবা ও ছেলের মৃত্যু হয়।

উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com